255784

বিএনপি-ছাত্রদলের তিন নেতা কারাগারে

ভাঙচুর মামলায় কুলাউড়ায় বিএনপি-ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এরা হলেন উপজেলা বিএনপির নেতা ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, বিএনপি নেতা ও রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম. ফয়েজ উদ্দিন।বৃহস্পতিবার এ মামলায় ১০ জন বিবাদী মৌলভীবাজার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে এই ৩ জনের জামিন নামঞ্জুর করা হয়।জানা যায়, একাদশ জাতীয় নির্বাচন চলাকালে গত ১৬ ডিসেম্বর রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই মামলায় তারা হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তিকালীন জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান।জামিনপ্রাপ্ত ৭ জন হলেন- বিএনপি নেতা মুজিবুল আলম সোহেল, দেলোয়ার হোসেন, আবু হানিফ, রফিক মিয়া ফাতু, সামাদ, ছাত্রদল নেতা তানজিল খান ও মো. রাজানুর রহিম ইফতেখার।

ad

পাঠকের মতামত