253595

ডিএনসিসি নির্বাচন: আতিকুলই আওয়ামী লীগের প্রার্থী

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তৈরি পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলাম। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে আদালতের নির্দেশ নির্বাচন স্থগিত হয়।শনিবার (২৬ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

২০১৭ সালের নভেম্বরে আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হয়। ওই পদে উপ-নির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য গত বছর তফসিলও ঘোষণা করেছিল ইসি। কিন্তু সীমানা জটিলতার কারণে উচ্চ আদালত নির্বাচন স্থগিত করে। কিন্তু সীমানা-সংক্রান্ত জটিলতায় হাইকোর্ট নির্বাচন স্থগিত করে। সেই বাধা কাটিয়ে গত মঙ্গলবার ফের নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।এক বছর আগে আতিকুল ইসলাম ঢাকা উত্তরের জন্য নতুন কেউ হলেও দীর্ঘ এক বছরে নিজের অবস্থান সৃদৃঢ় করেছেন এই ব্যবসায়ী নেতা।

ad

পাঠকের মতামত