250600

‘আদর্শ’ প্রস্তুতির ধারে কাছেও নেই বিপিএল : স্টিভ রোডস

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। ঢাকা পর্ব শেষে এখন মাঠে গড়াচ্ছে সিলেট পর্ব। জানুয়ারির পাঁচ তারিখে বিপিএল শুরু হলেও এতদিন এ নিয়ে মুখ খুলেননি বাংলাদেশ দলের প্রধান কোচ স্টভি রোডস। বিপিএল প্রসঙ্গে রোডস বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য আদর্শ প্রস্তুতির ধারের কাছেও নেই বিপিএল।’এশিয়া কাপ, জিম্বাবুয়ে-উইন্ডিজ সিরিজের টানা খেলার পর কিছুটা সময় পেয়েছিলেন জাতীয় দলের কোচ রোডস। এই ফাঁকে ঘুরে এসেছেন নিজের জন্মভূমি থেকে। এরপর বিপিএল দেখতে কোচ ছুটে যান সিলেটে।

আজ শুক্রবার গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমরা যে এরকম উইকেটে খেলে যাচ্ছি, নিউজিল্যান্ড যেন না জানে! (হাসি)। সত্যি বলতে, বিপিএল খেলেই সরাসরি নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে যাওয়া আদর্শ প্রস্তুতির ধারের কাছেও নয়। ‘ফেব্রুয়ারির ৯ তারিখ পর্দা নামবে বিপিএলের। এরপরেই টাইগারদের নিউজিল্যান্ড ট্যুর। তাই কোচের মাথায় এখন এ বিষয়টিই ঘুরছে। ফেব্রুয়ারির ১৩ তারিখ ম্যাকলিন পার্কে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ বছরই আবার ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ড-উইন্ডিজের সঙ্গে আয়ারল্যান্ডের মাটিতে খেলবে ত্রিদেশীয় সিরিজ।

কোচ বলেন, ‘আয়ারল্যান্ড সফর আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে মিরপুরে ছোট্ট একটি ক্যাম্প করা হবে। ত্রিদেশীইয় সিরিজে আয়ারল্যান্ডে গিয়ে খেললে মাআদের ভালো অভিজ্ঞতা হবে। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে যেতে যেতে উইকেটগুলো শুষ্ক হতে শুরু করবে।’কোচ মনে করেন আয়ারল্যান্ডে গিয়ে খেললে দল জয়ের ধারাবাহিকতায় থাকবে। ভালো একটি অবস্থানে থেকে দেশ ইংল্যান্ডের উদ্দেশে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। বিপিএল শেষেই টাইগাররা টানা বিদেশের মাটিতে খেলবেন বিশ্বকাপ পর্যন্ত। বিপিএল শেষেই নিউজিল্যান্ডের বিমান ধরতে হবে মাশরাফিদের।

ad

পাঠকের মতামত