250603

যে কারণে সেজদা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ক্রিকেটপ্রেমীরা। বিপিএলে রানের দেখা পেয়েছেন সাকিব! শুধু রানই পাননি নতুন ঘটনার জন্মও দিয়েছেন। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্সের বিপক্ষে অর্ধশতক করেই সেজদা দেন। এটা দেখে অনেকেই অবাক।তবে সাকিবের সেজদা দেওয়ার বিষয়টি পরিষ্কার করলেন ডাকা ডায়নামাইটসের মিডিয়া ম্যানেজার। তিনি জানান, সাকিব গত বিপিএলের গত দুই আসরে কোনো ফিফটি করতে পারেননি। তাই ফিফটি পাওয়াতে সেজদা দিয়ে উদযাপন করেন।

বিপিএলে সর্বশেষ সাকিব ফিফটি করেছেন বিপিএলের তৃতীয় আসরে। ২০১২-১৩ মৌসুমে দুটি ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসান। সেবার সাকিবের দল ঢাকা চ্যাম্পিয়নও হয়েছিল। সাকিব হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এরপরের দুই আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা-রংপুর। সাকিবের ব্যাট থেকেও আসেনি কোনো ফিফটি।সেই অধরা ফিফটি পেলেন আজ। শুধু ফিফটিই পাননি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সাকিব ৬১ রানে অপরাজিত থাকেন। ৪১ বলে আটটি চার ও দুটি ছয়ের মারে সাকিব এ রান করেন। সাকিব শুধু ব্যাটিংয়ে রান পাননি বল হাতেও পেয়েছেন উইকেটের দেখা। সিলেটের দুজন ব্যাটসম্যানকে পাঠিয়েছেন প্যাভিলিয়নে।

ad

পাঠকের মতামত