মধ্যরাতে স্বাভাবিক হচ্ছে মোটরসাইকেল চলাচল
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১ জানুয়রি) মধ্যরাতের পর থেকে সব ধরেনর মোটরসাইকেল চলাচল করবে।এদিকে নির্বাচন উপলক্ষে গত শনিবার মধ্যরাত (রাত ১২টা) থেকে ভোটের দিন ৩০ ডিসেম্বর দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ( ইসি)। ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল সোমবার থেকে ঢাকা সড়কে গণপরিবহন চলাচল শুরু করেছে। তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।এছাড়া গত শুক্রবার দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চারদিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আজও মোটরসাইকেল চলাচল করবে না। আজ (মঙ্গলবার) রাত ১২ টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
নির্দেশনা অনুযায়ী গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচল শুরু করলেও গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম। এদিকে বন্ধ থাকার নির্দেশনা অনুযায়ী পাঠাও-উবারসহ রাইড শেয়ারিং মোটরসাইকেল সেবা এখনও বন্ধ রয়েছে। আজ রাত ১২ টার পর থেকে এ সেবা স্বাভাবিক হবে বলে জানা গেছে।মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে স্বাভাবিকভাবে নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়নি। তবে নির্দেশনা উপেক্ষা করে অল্প কিছু সংখ্যক মোটরসাইকেল চলাচল করলেও মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ তাদের আটকিয়ে দিচ্ছে।
যাত্রাবাড়ী নির্দেশনা উপক্ষা করে মোটরসাইকেল আরোহীদের আটকিয়ে দিচ্ছেন ট্রাফিক পুলিশ। এসময় তাদেরকে বলতে শুনা যায়, নির্বাচন উপলক্ষে আগে এবং পরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও আপনারা কেন চালাচ্ছে? এসময় মটরসাইকেলগুলোর কাগজপত্র চেক করতে দেখা যায়।যাত্রাবাড়ী মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ব্যবসাহী খালিদ হাসান তিনি বলেন, ব্যবসার কাজে উত্তরা যাবো যে কারণে গণপরিবহনের জন্য অপেক্ষা করছি। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম আর যেগুলো আছে সেগুলোতে যাত্রীরা ভরপুর হয়ে আসছে তাই বাসে উঠতে পারছি না। এদিকে রাইড শেয়ারিং পাঠাও উবার অ্যাপস অন করে দেখি তারাও মোটরসাইকেলে যাত্রী সেবা বন্ধ রেখেছে। যোগাযোগ করা হলে তারা জানালেন, নির্বাচন উপলক্ষে নির্দেশনা অনুযায়ী এই সেবা সাময়িক বন্ধ রয়েছে, আজ রাত ১২ টার পর থেকে আবার সব রাইড শেয়ারিং সেবা স্বাভাবিক হবে।সূত্র:ব্রেকিংনিউজ




