দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর বিএনপি-জামায়াতের হামলা
চাঁদপুর ও নোয়াখালী দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে গাড়িতে থাকা সবাই আহত হয়েছেন।চাঁদপুর-৫ আসনের হাজীগঞ্জে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের কর্মীরা রোববার সকালের দিকে হামলা চালায়। এদিকে নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ি উপজেলার বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকনের কর্মীরাও একই ঘটনা ঘটান বলে জানা গেছে।




