244396

স্ত্রীকে সাথে নিয়ে ভোট দিলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ও তার সহধর্মিনী সুমনা হক সুমি নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দুপুর ১টার সময় ভোট দেন।মাশরাফি বিন মর্তুজা ভোট প্রদানের পর প্রতিক্রিয়ায় বলেন, আমি নির্বাচনের সময় অনলাইনে ভোট দিয়ে থাকি। আমরা সাংবাদিকদের জন্য এখানে ভোট দিতে আসছি। আমি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখলাম যে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।তিনি বলেন, আমার সাথে যারা ছিল তারা অধিকাংশই তরুণ ভোটার তারা অনেক কষ্ট করেছে। তরুণরা শুধু এখানে না সারাদেশেই তরুণদের জোয়ার উঠেছে। খেলার মাঠে আগে নেতৃত্ব দিয়েছি আর এখন রাজনিতীতে নেতৃত্ব দেওয়া একই কথা ব্যতিক্রম কিছুইনা।

সুমনা হক সুমি বলেন, আমার মনে হয় এবার নারীরা তাদের পরিবারের নয় নিজের ইচ্ছামত ভোটাধিকার প্রয়োগ করছে। আমি বিভিন্নস্থানে ভোটারদের সাথে কথা বলেছি আশা করি ভাল কিছু হবে।খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইলের দুটি আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে কোথাও কোনো অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি। অপরদিকে নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ২০ দলীয় জোটের শরিক এনপিপি একাংশের কেন্দ্রীয় সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান (ধানের শীষ) জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয়েছে। ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বলা হচ্ছে। এটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নড়াইল-২ আসনে নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ সদর উপজেলায় আটটি ইউনিয়ন এবং লোহাগড়ার ১২টি ইউনিয়ন রয়েছে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭০৬ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। কেন্দ্র-১৪০টি এবং ভোট কক্ষ রয়েছে ৬৪৮ টি।এখানে ৭ জন নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলেও জাতীয় পার্টি (এরশাদ) এবং এনপিপি (ছালু) প্রার্থী নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে সরে দাড়িয়েছেন।এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছে ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন (হাতপাখা) প্রতীকে, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান (মিনার) প্রতীক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী (তারা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন বড় ধরনের অপৃতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত