বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন বর্জন
বাগেরহাট-৩ ( মংলা ও রামপাল) আসনে ধানের শীষের প্রার্থী এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নির্বাচন বর্জন করেছেন। রোববার দুপুর ১২টায় তিনি এ তথ্য জানান।মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, নির্বাচনে কেন্দ্র দখলসহ ব্যাপক কারচুপি হচ্ছে। এ কারণে আমি নির্বাচন বর্জনের ঘোষণা করলাম।




