244339

নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের ৭ জন নিহত

নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৬ জন কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিহত ৬ জনের তথ্য নিচে উল্লেখ করা হলো-রাঙ্গামাটি: কাউয়ালীর ঘাঘরা ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বসির উদ্দিন নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে ও নির্বাচনী আলোচনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের জায়েদ আলীর ছেলে মিস্টার মিয়া ও তার স্ত্রী রোজিনাকে আটক করেছে।পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় দ্বীন মোহাম্মদ (২৮) নামে এক যুবলীগ কর্মী প্রাণ হারিয়েছেন। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহত দ্বীন মোহাম্মদ কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের দাবি, ওই ব্যক্তিকে বিএনপি-জামায়াতের লোকজন কুপিয়ে হত্যা করেছে।

লক্ষ্মীপর: সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। এছাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জহির গুলিবিদ্ধ হন। নিহত ওই ব্যক্তির নাম ও রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে ছাত্রলীগ কর্মী। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।রাজশাহী: মোহনপুর উপজেলায় ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগের কর্মী মিরাজুল ইসলাম (৩০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মিরাজুল ইসলাম আব্দুস সাত্তারের ছেলে। তার বাড়ি মোহনপুর উপজেলার পাইকগাছা গ্রাম। জানা গেছে, বিএনপির কর্মীরা পাকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করতে যায়। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের বাধা দিতে গেলে মিরাজুলকে কুপিয়ে হত্যা করা হয়।

নাটোর: নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোসেন আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।বগুড়া: কাহালু উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

ad

পাঠকের মতামত