244279

কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ মওদুদের

নোয়াখালী ৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমদ নিরাপত্তাহীনতার কারণে নিজের ভোট দিতে কেন্দ্রে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন।কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের জানান, সকাল আটটার দিকে পুলিশের পিকআপ থেকে আওয়ামী লীগ কর্মীরা তার বাড়িতে হাতবোমা নিক্ষেপ করে।প্রতিপক্ষের লোকজন মানিকপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে মওদুদ আহমদের এজেন্টদেরকে বের করে দিয়ে ভোটরদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে বলেও অভিযোগ করেন তিনি। তার স্বাক্ষর জাল করে আওয়ামী লীগ কর্মীরা ধানের শীষের এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি। এই ভোটকে প্রহসন মন্তব্য করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত