জাল টাকাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক।। নেত্রকোনার মদনে জাল টাকাসহ উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বাড়ীভাদেরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মদন উপজেলার বাড়ীভাদেরা গ্রাম থেকে ৫০ হাজার টাকার জাল নোট ও আসল ৫ হাজার টাকাসহ মদন সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে এসআই শামছুল আলম বাদী হয়ে সাখাওয়াত হোসেনকে আসামি করে ১৯৭৪ সালের ২৫-ক(খ) ধারায় মামলা রুজু করেছে।
মদন থানার (ওসি) তদন্ত আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দিয়ে শনিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




