244038

দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আগের রাতে সহিংসতা

নিউজ ডেস্ক।। নির্বাচনের আগের রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় একজন এবং লক্ষ্মীপুরে সদর উপজেলার দত্তপাড়ায় আরেকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত দুইজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। তবে এই দুই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এছাড়াও নোয়াখালী-২ আসনের নাটেশ্বর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং অফিসারসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় ওই ভোট কেন্দ্রের মালামাল লুটেরও অভিযোগ উঠেছে। লুট হওয়া ভোট কেন্দ্রের ওই মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ ঘটনায় জামায়াত-বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে আওয়ামী লীগ। চট্রগ্রাম পটিয়ায় নিহত ব্যক্তির নাম দীন মোহাম্মদ। তিনি যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। উৎস: চ্যানেল আই অনলাইন

ad

পাঠকের মতামত