243493

নির্বাচনী মাঠে ‘ভুয়া কর্নেল’ আটক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক ‘ভুয়া কর্নেল’ আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদবর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।র‌্যাব-২ এর একটি দল আদাবর থানার মোহাম্মদী হাউজিং এলাকার ৭নং সড়কের ১০৪নং বাড়ি থেকে মাহবুবুর রহমান বাদশা ওরফে হাবীব (৬২) নামের ওই ভুয়া কর্নেলকে আটক করে। আটককৃতের বাড়ি রংপুরের গংঙ্গাচড়ায়।র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক গণমাধ্যমকে জানান, প্রতারণার মাধ্যমে এমপি প্রার্থীদের কাছ থেকে ভুয়া কর্নেল সেজে চাঁদা আদায়ের খবরে র‌্যাব-২ তাকে আটক করেছে। আটক মাহবুবুর রহমান একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর মেজর এবং কর্নেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।

ad

পাঠকের মতামত