243496

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতির বিষয়ে জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত