সেরা শাকিব, আলোচনায় সিয়াম
দেখতে দেখতে চলে গেলো ২০১৮ সাল। আর মাত্র কয়ক দিন পর নতুন বছরের নতুন সূর্য উঠবে। নতুন আশার আলো নিয়ে। চলতি বছর ঢাকাই চলচ্চিত্র গেলো কয়েক বছরের মতো অন্ধকারেই পড়ে আছে। এবছর দেশি-যৌথপ্রযোজনা ও আমদানিকৃতসহ মোট ৫৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে যৌথ প্রযোজনার ছবি চারটি। আমদানিকৃত ৮টি। সব মিলিয়ে দেশি সিনেমা দাঁড়ায় ৪৮টি।চলতি বছর শাকিব খান, ফেরদৌস,সাইমন, বাপ্পী, সিয়াম সহ আরো বেশ কয়েক নায়কের ছবি প্রেক্ষাগৃহে চলছে। তবে বছর শেষে হিসেব টেনে দেখা গিয়েছে বরাবরের মতোই এবারো এগিয়ে আছে ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব খান। অন্য দিকে পরপর দুইটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে নবাগত নায়ক সিয়ামের। ছবির পরিমাণ তার কম হলেও দুইটি চলচ্চিত্র দিয়েই বেশ আলোচনায় এসেছে সিয়াম।
সেরা শাকিব
ঢাকাই চলচ্চিত্রে তিনি গত এক দশক ধরেই রাজক্ত করে যাচ্ছেন। নানা প্রতিকূলাতার পরো এ বছরো তিনি তার সেরা অবস্থান ধরে রেখেছেন। এ বছর শাকিব অভিনীত ‘আমি নেতা হব’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপারহিরো’, ‘পাঙ্কু জামাই’, ‘ক্যাপ্টেন খান’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’- সিনেমাগুলো মুক্তি পেয়েছে। সব গুলো তেমন ভাবে সফল না হলেও তার বেশীভাগ গুলোই ছিলো সফলতার কাতারে।বাংলাদেশী ‘সুপারহিরো’ ও কলকাতার পরিচালকদের পরিচালনায় ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ বেশ ভালোই ব্যাবসা করেছে। তবে ‘ক্যাপ্টেন খান’ আলোচনায় থাকলেও তেমন সাড়া জাগাটে পারেনি দর্শক মহলে। অন্য দিকে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ও ‘পাঙ্কু জামাই’ ছবি দুটো হতাশ করেছে ভক্তদের। ছবি দুটি নিয়ে অনেক শাকিব ভক্তই নেতিবাচক সমালোচনা করেছেন। এমনকি মানহীন হওয়ার কারণে ছবি দুটোকে তারা বয়কটও করেছিলেন।
আলোচনায় সিয়াম
চলতি বছর বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় সিয়াম আহামেদের। এবছর তার দুইটি ছবি ‘পোড়ামন ২’, ও ‘দহন’ ছিলো আলোচনায়। প্রথম ছবি ‘পোড়ামন ২’, মুক্তির পর সিয়ামকে নিয়ে আলোচনার শুরু। সেই রেশ কাটাতে না কাটতেই মুক্তি পায় ‘দহন’। আর ‘দহন’ মুক্তির পর যেন নতুন করে আবারো আলোচনায় আসে সিয়াম। দর্শক মহলে দুইটি ছবির পাশাপাশি প্রশংসিত হয়েছেন নতুন হিসেবে সিয়াম।অনেকেই মনে করছেন, সিয়াম নিজেকে বাণিজ্যিক সিনেমার নায়কের আদোলনে তৈরি করেছেন। আসছে নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রটি। তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটি তার ক্যারিয়ার হয়তো নতুন এক মাত্রা যোগ করবে।বত্তমানে চলচ্চিত্রে নানা সমস্যার মাঝে শিল্পী সংকট অন্যতম। চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে আরো নায়ক নায়িকা প্রয়োজন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। যার জন্য নতুন মুখের সন্ধানে খুবই জরুরী। কিছুদিন আগে নতুন মুখের সন্ধানের ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি।




