ফাতিমা সানা আমিরের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন
বিনোদন ডেস্ক : অভিনেত্রী ফাতিমা সানা শেখের বলিউড যাত্রা শুরুটা হয়েছিল আমির খানের সর্বোচ্চ আয়ের তালিকায় থাকা ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। ছবিটিতে ফাতিমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আমির। বিজয় কৃষ্ণার ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’র সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে ছবি নিয়ে যতটা আলোচনা না হয়েছে তার থেকে বেশি হয়েছে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে। প্রায় এক বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। তবে এনিয়ে এতদিন আমির-ফাতিমার কাউকে সরাসরি কথা বলেননি।
তবে এনিয়ে এতদিন আমির-ফাতিমার কাউকে সরাসরি কথা বলেননি। সম্প্রতি একটি সক্ষাৎকারে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
ফাতিমা বলেন, বিষয়টি খুব অদ্ভুত। একদিন আমার মা টিভি দেখছিলেন তখন তিনি আমাকে দেখালেন, ‘তোমার ছবি এসেছে’ এবং আমি খবরটি বোঝার জন্য শিরোনামটি পড়লাম ও অবাক হলাম। কোন ব্যাপারে, মানুষ কী কথা বলছে; তা এখন তিনি কাউকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করেন না।
তিনি আরও বলেন, ‘কেউ যদি আপনাকে কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে প্রথমে আপনাকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করতে হবে, ‘আপনি কেন এমনটি মনে করছেন?’ তবে আপনি যদি আগ্রাসী ব্যক্তি হন, তাহলে আপনি তাকে আক্রমণ করবেন। আপনি যদি বিনয়ী ব্যক্তি হন, তখন আপনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন,’ যোগ করেন ফাতিমা। আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ফাতিমা সানা শেখের বন্ধুত্ব রয়েছে। বিভিন্ন উৎসবে তাদেরকে একসঙ্গে দেখা যায়। নতুন বছর অনুরাগ বসুর নতুন সিনেমায় রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ফাতিমাকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যম খবর বলেছিল, ফাতিমার প্রেমে পড়েছেন আমির খান, যা নিয়ে আমিরের স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে এই সুপারস্টারের। যদিও শেষ পর্যন্ত তা গুজব বলেই প্রমাণিত হয়।




