শাহরুখের অনুরোধ!
বিনোদন ডেস্ক।। চলতি বছররের অন্যতম আলোচিত ছবি বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জিরো’। শুক্রবার মুক্তি পেলা চলচ্চিত্রটি। ছবিতে শাহরুখরে সাথে অভিনয় করেছেন অনুষ্কা ও ক্যাটরিনা। মুক্তির দিন বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘জিরো’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। মুক্তির আগের দিন বলিউড বাদশাহ এই সিনেমার নেতিবাচক প্রচারণা ঠেকাতে উদ্যোগ দেন। বৃহস্পতিবার রাতে শাহরুখ সমালোচকদের উদ্দেশে অনুরোধবার্তা পাঠান। বলেন, ‘সিনেমা প্রদর্শন সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা যেন সামাজিক মাধ্যমে এ ছবি নিয়ে কোনো পোস্ট না দেন।’
শাহরুখের একান্ত অনুরোধ, ‘টুইটারে কোনো কিছু প্রকাশ করবেন না, প্লিজ। সম্পূর্ণ ছবিটি দেখুন এবং এরপর যা ইচ্ছে করুন।’ শাহরুখের সবশেষ মুক্তি পাওয়া ‘জব হ্যারি মেট সিজাল’ সিনেমাটি মুক্তির সময় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ‘নেতিবাচক’ প্রচারণার কারণে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এ কথাও স্মরণ করিয়ে দেন শাহরুখ।




