241745

বিএনপির ১৫ নেতাকর্মীর বাড়িতে আগুন

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটের বেতাগাঁও গ্রামে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর অন্তত ১০-১২ টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের বিরুদ্ধে। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।জানা যায়, পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের লোকজন পুরো গ্রাম ঘেরাও করে আগুন লাগিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।এ ব্যাপারে বিএনপির প্রার্থী আলহাজ্জ্ব মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগ নয় এ ঘটনা ঘটিয়েছে বিএনপি জামায়তের লোকজন। তারা একটি খড়ের স্তুপে আগুন লাগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, আগামীকাল নাঙ্গলকোট উপজেলায় বিএনপির প্রার্থী আলহাজ্জ মনিরুল হক চৌধুরীর পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ধানের শীষের প্রচারণার কথা রয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত