240875

‘চোরাগুপ্তা প্রচারণা চালাচ্ছি’

আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ে জোরাগোপ্তা প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাজধানীর শান্তিনগর ও রাজারবাগ এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।আব্বাস বলেন, মাঠের অবস্থা ভালো না। আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি, এটা চোরাগুপ্তা কায়দায় প্রচারণা চালাচ্ছি। আমি যাওয়ার আগে খবর পেলাম ওরা চারদিকে দেড় থেকে দুইশ মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ। আমরা কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে বের হবো, তারা সেখানে আকস্মিকভাবে হামলা চালাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্বাস বলেন, আমি যখন মেয়র ছিলাম, আমি এ এলাকা ছাড়িনি। বন্যা হয়েছে, বন্যার পানির মধ্যে মানুষের সঙ্গে বসবাস করেছি। মন্ত্রী ছিলাম, মন্ত্রী পাড়ায় আমি যায়নি। শত দুর্যোগের সময় আমি আমার এলাকাবাসিকে ছেড়ে কোনো দিন যায়নি। সুখ-শান্তির আশায়, ভালো একটা বাড়িতে থাকবো সে আশায় আমি মন্ত্রী পাড়ায় যায়নি। যদি কেউ ভোট একটা চাইতে পারে, দাবি করতে পারে, সেটা আমার মতোই একটা সন্তান যিনি এ এলাকার জনগণের সঙ্গে একাত্মতা হয়ে বেঁচে আছেন।প্রাচারণায় বাধা ও হামলার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসির পক্ষ থেকে কোনো ব্যবস্থায় নেয়া হয়নি। ইসি মনে হয় কথা বলতেও জানে না, আর কানেও শুনে না। ইসি মনে হয় কিছু দেখেও না। ইসি বলছে নির্বাচনের সমস্ত প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমি তো আমর সারাজীবনের এমন নির্বাচন করিনি।

ad

পাঠকের মতামত