240866

মাশরাফির জন্য উৎসবের শহর নড়াইল

নড়াইল প্রতিনিধি: ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা র‌্যালি করল মাশরাফির অনুসারীরা। শুক্রবার বিকেলে মাশরাফির অনুসারীদের আয়োজনে শহরের রুপগঞ্জ শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ব্যতিক্রমি শোভাযাত্র শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা প্রার্থী হওয়ায় এ আসনে চলছে নির্বাচনী উৎসব।জানাগেছে, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা প্রার্থী হওয়ায় শহর জুড়ে চলছে উৎসবের আমেজ। তাই তো শ্রমিক, কুলি, মজুর (আদিবাসী) ও মাশরাফির অনুসারীরা কারো হাতে মাশরাফির প্লাকার্ড, কারো হাতে নৌকা, কারো হাতে এস এম সুলতান, বিজয় সরকার, গ্রামীণ দৃশ্য, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন নিয়ে ঢাক-ঢোলের তালে তালে নেচে গেয়ে শহরবাসীকে জানাচ্ছেন মাশরাফিকে নৌকা প্রতীকে ভোট দিন। জেলার উন্নয়নে মাশরাফির কোন বিকল্প নেই।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু, মহিলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজি, নারীনেত্রী ইসমত আরা, সাবেক কাউন্সিলর সৈয়দ ওসমান আলী, যুবলীগ নেতা তরিকুল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম জুলহাস ববি, ফিরোজ শেখ, মাশরাফির অনুসারীর মুখপাত্র জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমূখ।অপরদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, নড়াইল পৌর আওয়ামী লীগের সহসভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, তরিকুল ইসলাম টুটুল, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল আলিম প্রমূখ।

এসময় বক্তরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনিত নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দল মতের উর্দ্ধে থেকে নড়াইলের উন্নয়নে মাশরাফিকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এ দলীয় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত