238347

জিয়ার মাজারে যাবেন না ড. কামাল

১৬ ডিসেম্বরে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচী নিয়ে গত বৃহস্পতিবার ড. কামাল হোসেনের বাসভবনে আলোচনা হয়। সেই আলোচনায় বিজয় দিবসে উপলক্ষে ড. জাফরুল্লাহ চৌধুরী একটি প্রস্তাব করেন। প্রস্তাবে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের সব নেতারা ওইদিন ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের মাজারে গিয়েও কবর জিয়ারত করা হবে।জাফরুল্লাহর দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিজয়। সেখানে এই দুজনারই অবদান রয়েছে। বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য এবং জিয়াউর রহমানও একজন বীর উত্তম।

তবে তার এই প্রস্তাবে খুব একটা খুশি হননি কামাল হোসেন। তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, আমি জিয়াউর রহমানের মাজারে যেতে পারি না। এটার প্রতি আমার ভিন্নমত আছে।কামাল বলেন, বিএনপির সঙ্গে যে ঐক্য করা হয়েছে সেটা শুধু নির্বাচনের ঐক্য, সেটা কোন আদর্শিক ঐক্য নয়। জিয়াউর রহমানকে মেনে নিয়ে বা তাকে স্বাধীনতার ঘোষক মনে করে এই ধরনের ঐক্য করা হয়নি। এটা করা হয়েছে শুধুমাত্র দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। এ ধরনের রাজনৈতিক স্টান্টবাজি করলে জনগণ বিভ্রান্ত হবে।

ad

পাঠকের মতামত