ইসি ন্যায়বিচার না করলে আদালতে যাবো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ভোটে অংশগ্রহণেচ্ছুক হিরো আলম তার মনোয়নপত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।আপিল করার পর সোমবার (৩ ডিসেম্বর) তিনি বলেন, আমি আপিল করেছি। নির্বাচন কমিশনে ন্যায়বিচার না পেলে আদালতে যাবো। আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা কোনো ভুল ছিল না।বগুড়া-৪ আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করলে রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করে দেন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে কেউ মনোনয়নপত্র জমা দিলে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। হিরো আলম ৩ হাজার ৫শ’ ভোটারের স্বাক্ষর-সম্বলিত তালিকা জমা দিয়েছিলেন। এর মধ্যে থেকে ১০ জনের তালিকা যাচাইকালে তিনজন ভোটারের তালিকা ভুয়া পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আপিল চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করা হবে।মনোনয়নপত্র দাখিলের শেষদিনে (২৮ নভেম্বর) ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। এরমধ্যে বিভিন্ন কারণে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আর নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন ২ হাজার ২৭৯ জন।ইতোমধ্যে ২৫ জনের মতো প্রার্থী আপিল করেছেন নির্বাচন কমিশনে। সুত্র: বাংলানিউজ২৪




