232438

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিইসির ভাগিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা এস এম শাহজাদা সাজু।আওয়ামী লীগ থেকে এসএম শাহজাদা সাজুকে মনোনয়ন দেয়ার খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে এস এম শাহজাদা সাজুর সমর্থকরা রোববার দুপুরে গলাচিপা সদরসহ আশপাশের এলাকায় আনন্দ মিছিল বের করেন। এসময় আনন্দ উল্লাস করেন তারা।

উল্লেখ্য, গলাচিপা-দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দল থেকে এস এম শাহজাদা সাজুকে মনোনীত করা হয়। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে।

ad

পাঠকের মতামত