228782

ক্রিকেটার রনির ৬ বছরের প্রেম শেষে বিয়ে

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ মুখ পেসার আবু হায়দার রনি। ২২ বছর বয়সী এই বাঁহাতি পেসার জাতীয় দলে সুযোগ পেয়েছেন খুব বেশিদিন হয়নি। ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই পেসার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গায়ে হলুদের কিছু ছবি ভাইরাল হয়েছে।

সাদিয়া প্রমার সঙ্গে রনির সম্পর্ক দীর্ঘদিনের। প্রমা পড়াশোনা করছেন বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে। তবে সাড়ে ছয় বছরের প্রণয় দুই পরিবারের সম্মতিতেই পরিণয়ে রূপ নিচ্ছে। আগামী ১৫ নভেম্বর বিয়ে করবেন তাঁরা। গতকাল ১১ নভেম্বর তাঁদের গায়ে হলুদের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাঁদের শুভকামনা জানিয়েছেন ভক্ত এবং আত্মীয়স্বজন।

জানা গেছে, দুজনের প্রেম ছিলো সাড়ে ৬ বছর ধরে। বিয়েটাও হচ্ছে পরিবারের সম্মতিতে। রনির প্রেমিকা প্রমা পড়ালেখা করছেন বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। ফ্যাশন ডিজাইনিংয়ে সম্মান শেষ বর্ষের ছাত্রী তিনি। প্রমারা পাঁচ ভাইবোন। বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রনিরাও পাঁচ ভাইবোন। তিন ভাই, দুই বোন।

ad

পাঠকের মতামত