227874

এসব করলে তো বিয়ে হবে না : রাবাকে তার মা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় রাবা খান। শখের বশে নিজে নিজেই ভিডিও করে সেটা পোস্ট করে দেন। শুধু মজার ছলেই এই ভিডিও ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ফেসবুকের টাইমলাইনে টাইমলাইনে পাওয়া যায় রাবা’র ভিডিও।বলা যায় তরুণদের কাছে দারুণ জনপ্রিয় তিনি। তবে রাবার মা বলেন, সেগুলো হচ্ছে ভাঁড়ামো। এই ভাঁড়ামো করে গেলে নাকি তার বিয়ে হবে না।

আজ শুক্রবার বাংলা একাডেমিতে ছিল আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন। বিকালে উৎসবের কসমিক টেন্টে ছিল রাবা খান ও ফারিহা পান্নির অধিবেশন ‘উইমেন অ্যান্ড উইট’।এ অধিবেশনে একটি আসনও খালি ছিল না। এমনকি দাঁড়িয়েও অধিবেশন উপভোগকরেছেন অনেক অংশগ্রহণকারী।রাবা বলেন, ‘অনেকে ভাঁড়ামো আর রসের ব‍্যবধান করতে পারেন না। সারা বিশ্বে কমেডিয়ান হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও জায়গা করে নিচ্ছে। সেটা রসবোধের কারণে। আমাদের দেশে এ রসবোধ বিষয়টিকে ভালোভাবে নেওয়া হয় না। আমার মা বলেন,’যেসব ভিডিও বানাও, এসব করলে তো বিয়ে হবে না’।

এ অধিবেশনে নানা প্রশ্নের জবাব দেন রাবা খান। এই অধিবেশন প্রসঙ্গে উৎসবের অন্যতম পরিচালক আহসান আকবর বলেন, ‘এটি এ বছরের নতুন সংযোজন। কমেডিয়ান হিসেবে নারীর অবস্থান ও গ্রহণযোগ্যতা বিশ্বব‍্যাপী বাড়ছে।’

ad

পাঠকের মতামত