কনের সাজে শ্রাবন্তী, সন্তান রেখে ফের বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে?
বিনোদন ডেস্ক : কনের সাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তী! লোকের মুখে মুখে ঘুরছে একটাই কথা। আবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। আসলে শ্রাবন্তীর প্রেম অর্দিষ্টের বাঁধা নতুন কিছু নয়! ভালোবাসার ঘর ভেঙেছে! কাগজে-কলমের বিয়ে মঙ্গল সানাইয়ের গড়ানোর আগেই ইতি টেনেছে। তাই বিয়ের সাজে নায়িকাকে দেখে চমকে গিয়েছে অনেকেই।
তবে জানিয়ে রাখি, এখন বিয়ে নয় নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। আর সেই ছবিই ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যা নায়িকার আগামী ছবি ‘যদি একদিন’এর স্টলে। এই সিনেমার শ্যুটিংয়ের জন্য লাল লেহেঙ্গা পরেছিলেন নায়িকা। শ্যুটিং শেষ হতে এই পোশাকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী। যা এখন রীতিমতো ভাইরাল।পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আসতে চলেছে ‘যদি একদিন’। ছবিতে অভিনয়ে দেখা গেছে শ্রাবন্তীকে এবং বাংলাদেশের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা তাহসান রহমান খানকে। ছবিতে অরিত্রী নামের একটি চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। ‘যদি একদিন’ ছবির শুটিং হবে বাংলাদেশে।
শ্রাবন্তী এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার পূর্বপুরুষের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা টান রয়েছে। আর এই ছবিটির কারনে বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। এর আগেও দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। তবে এবার শুধুমাত্র বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করবেন তিনি।
শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘পরিচালক রাজের সঙ্গে কথা বলে তার খুবই ভালো লেগেছে। পরিচালক চমৎকারভাবে তাকে ছবির গল্প শুনিয়েছিলেন। গল্পটি তার বেশ ভাল লাগে। দারুণ একটা কাজ হবে বলে মনে করছেন তিনি। পরিচালক রাজ জানিয়েছিলেন, ‘অরিত্রী চরিত্রে শ্রাবন্তী বেশ মানানসই, ওর মধ্যে সব গুণই আছে। চিত্রনাট্য অনুযায়ী তাই ছবির জন্য শ্রাবন্তীকে সিলেক্ট করা’।
এছাড়াও এই ছবিতে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমানকে। তবে সকলের মনে প্রশ্ন জাগতেই পারে শ্রাবন্তী ঠিক কার বিপরীতে? তবে সে প্রশ্নের কোন সদউত্তর মেলেনি পরিচালকের কাছ থেকে। তাই কার বিপরীতে শ্রাবন্তী তার উত্তর রয়েছে ছবিতেই। তবে এমন সব ধামাকা কাস্ট নিয়ে ছবিটি তৈরী করছেন পরিচালক, যার ফলে বাংলাদেশি দর্শক আশা রাখছেন শ্রাবন্তী-তাহসান এবং তাসকিনের জুটি বেশ ধামাকা ছবিই উপহার দেবে দর্শককে।




