222700

রাজধানীর রমনা পার্কে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (১২ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিক্ষার্থী রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ছাত্র লেকের পানিতে গোসল করতে নামলে তারা ডুবে যায়।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, আধা ঘণ্টা আগে দুই কিশোরের মৃতদেহ তাদের কাছে আসে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

রমনা থানা সূত্রে জানা যায়, কাকরাইল উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেনির দুই শিক্ষার্থী আদনান (১৫) ও মাহফুজ (১৫) রমনা লেকে গোসল করতে নেমে ডুবে যায়। সেখানে অপেক্ষমান কয়েকজন ব্যক্তি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত