222697

গরু কিনতে এসে শিংয়ের আঘাতে নিহত ক্রেতা

পাবনার ভাঙ্গুড়ায় পশুহাটে কোরবানির পশু ক্রয় করতে এসে গরুর শিংয়ের আঘাতে আতার প্রামাণিক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ৩টার পরে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর পশু হাটে ঘটনাটি ঘটে। নিহত আতার প্রামাণিক উপজেলার মন্ডতুষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মৃত. ইলম প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ওই ব্যক্তি পশু ক্রয়ের উদ্দেশ্যে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর পশুহাটের মূল ফটকের সামনে ব্রিজের ওপর দাড়িয়ে ছিল। এমন সময় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের মধুরঘাতি গ্রামের আব্দুল মোমিনের গরুর শিংয়ের আঘাতে সে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুল ইসলাম আসিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ad

পাঠকের মতামত