219074

সরকারি অনুদান পেলেন পাঁচ নির্মাতা

সিনেমা নির্মাণের জন্য পাঁচজন নির্মাতাকে অনুদান দিয়েছে সরকার। সদ্য ঘোষিত ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে এই অনুদানের কথা জানানো হয়। বুধবার (৬ জুন) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

এবারের অনুদান পাওয়া নির্মাতাদের মধ্যে রয়েছেন গাজী রাকায়েত। তিনি নির্মাণ করবেন ‘গোর’ নামক চলচ্চিত্র। ‘আজব ছেলে’ নির্মাণের জন্য অনুদান পেয়েছেন মানিক মানবিক। এছাড়া সাইদুল আনাম টুটুল ‘কালবেলা’ ও হাবিবুর রহমান ‘অলাতচক্র’ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন। একমাত্র প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’-এর জন্য অনুদান পেয়েছেন আবিদ হোসেন খান।

প্রামাণ্যচিত্রের জন্য অনুদান দেয়া হচ্ছে ৪০ লাখ টাকা ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান ৬০ লাখ টাকা করে।

সরকারি অনুদানের পাশাপাশি প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’-এর প্রযোজনা করবেন রুবাইয়াত হোসেন। আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অলাতচক্র’ প্রযোজনা করবেন রহিমা বেগম। বাকি চলচ্চিত্রগুলো নির্মাতারাই প্রযোজনা করবেন।

ad

পাঠকের মতামত