সালাহ রোজা না রাখায় শাস্তি পেয়েছেন
স্পোর্টস ডেস্ক।। রমজান মাসে রোজা না রাখার কারণে শাস্তি পেয়েছেন মিশর ফুটবলের প্রাণ ভোমরা মোহাম্মদ সালাহ। বিতর্কিত দাবিটি এক কুয়েতি ধর্মগুরুর।
কুয়েতের মুসলিম ধর্মগুরু মুফতি মুবারক আল বাথালির দাবি, উয়েফা কাপের ফাইনালে লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের খেলায় রোজা না রাখায় আল্লাহ তায়ালা শাস্তি দিয়েছেন মিশরীয় স্ট্রাইকার সালাহকে। তিনি বলেছেন, ‘ইসলাম ধর্ম অনুযায়ী খেলার জন্য কোনোভাবেই একজন মুসলিম রোজা ভাঙতে পারেন না। কিন্তু সালাহ তা করেছেন, এ জন্য আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন।’
লিভারপুল বনাম রিয়ালের ফাইনালে সার্জিও রামোসের অ্যাটাকে কাঁধে চোঁট পেয়েছেন মোহাম্মদ সালাহ। তারপর থেকে এ বিষয়ে এই ধরনের মন্তব্য শোনা যাচ্ছিল মুসলিম ফুটবল সমর্থকদের একাংশের মুখ থেকে। টুইটারেও অনেকে লিখেছেন- ‘রোজা ভাঙা উচিৎ হয়নি সালাহর’।
ফাইনালের আগে সালাহ এবং সাদিও মানেকে রোজা না রাখতে নির্দেশ দিয়েছিলেন লিভারপুলের ফিজিও রুবেন পনস। সেই অনুযায়ী মিশরের সর্বোচ্চ ধর্মগুরু শাওকি আলমের কাছে অনুমতিও চেয়েছিলেন লিভারপুলের স্ট্রাইকার। শাওকিও কিছুদিন তাকের রোজা না রাখতে অনুমতি দিয়েছিলেন। মুফতি মুবারক আল বাথালির দাবি, ‘সালাহকে ভুল পরামর্শ দেওয়া হয়েছিল। ম্যাচের দিনে রোজা রাখলে এই পরিস্থিতি হত না, সহজেই জয় পেতেন তিনি। যদিও বাথালির এই দাবিকে ধর্মীয় গোড়ামি হিসেবেই দেখছেন ফুটবল সমর্থকরা।




