216979

জামাই মেলায় অপুর সাথে নাচলেন চেয়ারম্যানও, ভিডিওতে দেখুন সেই চমৎকার মুহূর্ত টি









বিনোদন ডেস্ক।। প্রায় দুই মাস ধরে প্রস্তুতির পর পহেলা বৈশাখ জয়পুরহাটের কালাইয়ের মাত্রাই বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামাই-মেয়ে মেলার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিকের আয়োজিত ওই মেলায় যোগ দেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।

ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে এলাকার মেয়ে হিসেবে মেলায় যোগ দিয়ে অপু বিশ্বাস জামাই-মেয়েদের সঙ্গে একই মঞ্চে নাচে-গানে মাতিয়ে তোলেন হাজার হাজার ভক্তসহ এলাকাবাসীকে। মেলায় আগতদের নাচে-গানে মাতিয়ে রাখতেই এলাকার মেয়ে অপু বিশ্বাসকে নিয়ে আসা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্টানটি কেমন মাতিয়ে তুলেছেন অপু বিশ্বাস দেখুন তারই একটি ভিডিও….

অন্যরা যা পড়ছেন…

এবার কে হবেন শাকিবের নায়িকা?

বিনোদন ডেস্ক।। বাস্তব জীবন আর রুপালি পর্দায় শাকিবের নায়িকার কোনো অভাব নেই। সবাই এই সুদর্শন আর দক্ষ নায়কের নায়িকা হতে মুখিয়ে থাকেন। শুধু দেশে নয়, বিদেশেও একই চিত্র। কলকাতার শুভশ্রী, শ্রাবন্তী, পায়েল থেকে শুরু করে প্রায় সব নায়িকাই শাকিবের সঙ্গে জুটি বাঁধতে এক পায়ে দাঁড়িয়ে থাকেন। এসব নায়িকা ইতিমধ্যে এই শীর্ষ নায়কের সঙ্গে কাজও করেছেন।

সম্প্রতি ঢাকা সফরে এসে কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নবাব, শিকারিসহ শাকিব অভিনীত অনেক ছবি আমার দেখা হয়েছে। তুখোড় আর সুদর্শন অভিনেতা তিনি। বেশ ভদ্র আর অমায়িকও বটে। তার সঙ্গে আমি কাজ করতে চাই। শাকিব অবশ্য বাণিজ্যিক ছবিতে বেশি কাজ করেন। আমি চাই শাকিব খান যদি কোনো একটি অবট্রাক মুভিতে কাজ করেন তাহলে সেই ছবিতে অবশ্যই আমি নায়িকা হতে চাই।’

শাকিবকে নিয়ে দেশ-বিদেশে নায়িকাদের যখন এই অবস্থা তখন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে জাজ মাল্টিমিডিয়ার নির্মাণ করতে যাওয়া ছবিতে শাকিবের নায়িকা কে হচ্ছেন? এই প্রশ্ন এখন তার দর্শক ভক্তদের। ছবিটি জাজ আর কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে। তাই এ ছবিতে শাকিবের নায়িকা কী এপার বাংলার নাকি ওপারের হবেন। এমন প্রশ্নে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, শাকিব দেশে ফিরলে বিষয়টি চূড়ান্ত হবে। ছবিতে শাকিব থাকবেন একজন কলেজ টিচার।

তার মধ্যে থাকে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা। বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকও তিনি। আর এই মানসিকতা থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। তাকে সহায়তা করতে আসবেন এক নায়িকা। এখন অপেক্ষার পালা কে হবেন শাকিবের সেই নায়িকা। গল্প ভাবনা আবদুল আজিজের। ছবিটি পরিচালনা করবেন কলকাতার রাজ চক্রবর্তী।

ad

পাঠকের মতামত