216948

সম্পর্কে জড়ালেন শ্রাবন্তী, প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন লন্ডনে









বিনোদন ডেস্ক।। শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। তাতেই গসিফের হট লিস্টে উঠে এসেছেন টালি-সুন্দরী। সাইবার দুনিয়ায় চোখ ফেরালেই জানা যাচ্ছে, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছে তিনি।

তবে জানিয়ে রাখি, এসব নিন্দুকদের কথা। নায়িকার টুইটারে গেলে দেখবেন অন্য ঘটনা। বাংলাদেশের নায়ক শাকিবের সঙ্গে আবার জুটিতে আসছেন শ্রাবন্তী। সিনেমার নাম। ‘ভাইজান এল রে’, এই ছবির শুটিং হচ্ছে লন্ডন। কাজের মাঝে নায়ক-নায়িকা পোস্ট করেছেন একটি ছবি। তাতেই শুরু হয়েছে এই গুঞ্জনের।

ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতার পর্ব চুকিয়ে আপাতত লন্ডনে রয়েছে সিনেমার গোটা টিম। সব কিছু ঠিকঠাক চললে এবছর পূজায় মুক্তি পাবে শ্রাবন্তী-শাকিবের সিনেমা ‘ভাইজান এল রে’। উৎস: ২৪বিনোদনবিডি

ad

পাঠকের মতামত