ছাত্রলীগ নেত্রী কে এই এশা??
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। মাঝরাতে ঢাকাবিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সাধারণ ছাত্রীদের ওপর হামলার ঘটনায় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশাকে হল থেকে বহিষ্কার করেছেন।
অপরদিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষর এক বিজ্ঞপ্তিতে এশাকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, কোটা আন্দোলনে অংশগ্রহনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে ছাত্রী হলে গিয়ে মাঝ রতে হঠাৎকরেই ছাত্রলীগের বর্বর হামলা । এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ারও অভিযোগ উঠেছে।

![]()
![]()
![]()
![]()
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশার ৩০৭ নম্বর রুমে মারধর চলছে। হলের এক শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিয়েছে বলেও তারা অভিযোগ জানায়। অপর একজনের মাথায় সেলাই দেয়া হয়েছে। হলের দুই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে হল থেকে বের করে দেয়ার দাবিতে বিক্ষোভ করছে। নতুবা হলের সব মেয়ে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়।




