215187

মধ্যরাতে উত্তপ্ত সুফিয়া কামাল হল, ‘শেইম শেইম ছাত্রলীগ’ স্লোগান (ভিডিও)





নিউজ ডেস্ক।। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। রগ কেটে দেয়া ছাত্রীর নাম মোরশেদা বেগম। তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

ফাতেমা সাবা নামে এক আন্দোলনকারী ছাত্রী তার ফেসবুকে ভিডিও আপলোড করেন। সেখানে পোস্টে তিনি লিখেছেন, কবি সুফিয়া কামলা হলের ছাত্রলীগ নেত্রী ইফাত জাহান এশা একজন জুনিয়র ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন।

এসময় হলের বিভিন্ন রুম থেকে ছাত্রীরা এনে এসে হলের সামনে অবস্থান নিয়ে ‘শেইম শেইম ছাত্রলীগ’, ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা সুফিয়া কামাল হলের সামনেও অবস্থান নিয়েছেন।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেত্রীর রুমের দরজা বন্ধ করে আটক থাকলে তাকে বের করে আনার চেষ্টা করা হয়। এ সময় হলের আবাসিক শিক্ষক উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেন।




জানা যায়, সন্ধ্যার পর কোটা সংস্কার আন্দোলন থেকে ফিরলে আন্দোলনকারী ছাত্রীর ওপর চড়াও হন হল ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় হল সভাপতি এশার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা রুমে রুমে গিয়ে ছাত্রীদের মারধর করে। এক পর্যায়ে মোরশেদা বেগমের রগ কেটে দেয়। একইসাথে কয়েকজনের মাথা ফেটে দেয়। এরমধ্যে ঘটনা জানাজানি হলে হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করে এবং চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সর্বশেষ পরিস্থিতিতে জানা যায়, ঘটনার প্রতিবাদে ছাত্রীরা হলের গেট ভেঙ্গে বের হবার চেষ্টা করছে। হলের ভেতর জড়ো হয়ে ছাত্রীরা স্লোগান দিচ্ছে। এসময় অন্য হলের ছাত্র-ছাত্রীরাও সুফিয়া কামাল হলের গেটের সামনে এসে স্লোগান দিচ্ছে।

এদিকে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এশাকে দায়ে হল থেকে বহিষ্কারের কথা জানান। একইসাথে, শৃংখলাভঙ্গের দায়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এশাকে দল থেকে বহিষ্কার করেছে বলে নিশ্চিত করা গেছে।

ad

পাঠকের মতামত