‘বিজলী’ মুক্তি না দিতে ববিকে হুমকি!
![]()
![]()
![]()
![]()
দেশের প্রথম মানসম্পন্ন সুপার হিরোভিত্তিক ছবি ‘বিজলী’। এই ছবির মাধ্যমে ঢালিউড আরেকবার পরিপূর্ণ সাইফাই ঘরানার ছবি পেতে চলেছে। এর আগে ২০১৭ সালে স্বপন আহমেদ পরিচালিত সাইফাই ছবি পরবাসিনী মুক্তি পেলেও তেমন সাড়া ফেলতে পারেনি।
তবে এরই মধ্যে ‘বিজলীর’ পোস্টার, ট্রেলার ও গান দিয়ে দারুণ আগ্রহ অর্জন করে নিয়েছে । আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। এই নিয়ে চলছে হরদম প্রচারণাও।
ঠিক এমনই সময়ে ‘বিজলী’ মুক্তিতে বাধা আসছে! ‘বিজলী’ ছবিটি যাতে মুক্তি না দেয়া হয়, সেজন্য নাকি চিত্রনায়িকা-প্রযোজক ববিকে ফোনে হুমকি দিচ্ছে অজ্ঞাত কেউ।
এই প্রসঙ্গে ববি জানান, বিভিন্ন নাম্বার থেকে তাকে ফোন করে ‘বিজলী’ মুক্তি না দেয়ার জন্য বলা হচ্ছে। তবে তিনি এতে ভয় পাবেন না। এরই মধ্যে রাজধানীর রমনা থানায় একটি জিডি করে রেখেছেন। শনিবার (৭ এপ্রিল) তিনি জিডি করেন। জিডি নম্বর ৪৮৪।
ববি জানান, ১২ এপ্রিল বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ৯০টির মত সিনেমা হল নিশ্চিত হয়েছে। আশা করি শতাধিক সিনেমা হলে রিলিজ পাবে সিনেমাটি।’
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ববি ও রণবীর। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন, আনিসুর রহমান মিলন, শতাব্দী রায়, মিজু আহমেদ (প্রয়াত) ও জাহিদ হাসান প্রমুখ।




