214623

আন্দোলনকারীদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক শুরু





সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ নেতারা।

সোমবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলে ১৪ জন ছাত্র ও ৬ জন ছাত্রী রয়েছেন। আওয়ামী লীগের পক্ষে বৈঠকে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত আছেন ১১ সদস্যের একটি প্রতিনিধিদল।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে আছেন, ওবায়দুল কাদের, মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাড.আফজাল হোসেন, অ্যাড.মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, এস.এম কামাল হোসেন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ad

পাঠকের মতামত