212382

ড্যান্স মাস্টার গর্ভবতী নারী

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সন্তানসম্ভবা মা প্রমাণ করেছেন, গর্ভাবস্থায় এমন কিছু নেই যে যা আপনি করতে পারেন না।

অ্যালিসন সিপস নামের ওই গর্ভবতী মা একজন পেশাদার পোল ড্যান্সার। যিনি গর্ভাবস্থায় নিয়মিত পোল ড্যান্স করছেন এবং সেই ড্যান্সের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। ফেসবুকের সেসব পোস্টে তার ভক্তদের প্রতিক্রিয়ায় তিনি চমকে উঠছেন এবং আরও বেশি উৎসাহী হচ্ছেন।

৩৫ বয়সী এই নারী ২০০৫ সাল থেকে পোল ড্যান্স করছেন। পাশাপাশি তিনি লোটাস ফিটনেস স্টুডিও নামের একটি প্রতিষ্ঠানে এই ড্যান্স শেখান। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পোল স্পোর্টস ফেডারেশনের পরিচালক হিসেবে আছেন।

সিপস প্রথমবারের মতো মা হতে চলেছেন এবং তা আগামী ৭ এপ্রিলের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তিনি প্রায় ৩৮ সপ্তাহ ধরে ড্যান্স চালিয়ে যাচ্ছেন এবং তা ক্লান্ত না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবেন।

সিপস বলেন, ‘আমার ফিটনেসের ব্যাপারে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে এটি চালিয়ে যেতে বলেছে; যতক্ষণ পর্যন্ত আমি করতে পারি। কারণ, এটি আমার প্রসবের কাজটি সহজ করবে এবং তা কাটিয়ে উঠতে সাহায্য করবে।’

ad

পাঠকের মতামত