212375

মাজারে নারী পুলিশের নাচের ভিডিও ভাইরাল! (ভিডিও)

বিভিন্ন মাজারে কাওয়ালি গানের সঙ্গে নারী-পুরুষের নাচের দৃশ্য দেখা যায়। এটা স্বাভাবিক বিষয়।

কিন্তু এবার একটু ভিন্ন রকম দৃশ্য দেখা গেল। তা হলো- বলিউড গানের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানি এক নারী পুলিশ সদস্যের মাজারে নাচার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। খবর আল আরাবিয়া।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পাকিপ্তান খাজা ফরিদ শুকরগঞ্জের মাজারে পাঞ্জাবের এক নারী পুলিশ সদস্য ইউনিফর্ম পরেই বলিউড ছবির গানের সঙ্গে ড্যান্স করছেন।

ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পরেছেন পাক ওই নারী পুলিশ সদস্য। অনেকেই ওই নারী পুলিশ সদস্যের এমন নাচকে আইনের অবমাননা বলে দাবি করেছেন।

ad

পাঠকের মতামত