211587

আইপিএল ছাড়া চলতি বছর শুধু অন্য কোন লিগে খেলতে পারবেন না মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক।।

৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (অাইপিএল)। প্রতি বছরের মত এ বছরও অাইপিএলে খেলবেন সাকিব অাল হাসান। তা ছাড়াও খেলবেন মুস্তাফিজুর রহমান। এ বছর সানরাইজ হায়দ্রাবাদে সাকিব অাল হাসান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মুস্তাফিজ।


অাইপিএলে সুয়োগ পাওয়া দুই ক্রিকেটার মুস্তাফিজ এবং সাকিবকে অাইপিএলে খেলার অনুমতি দিচ্ছে বিসিবি। তবে মুস্তাফিজ এ বছরে অার কোন বিদেশী লিগে খেলতে দেওয়া হবে না জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

বিসিবির নতুন নিয়মে প্রতি বছর ২ টি করে বিদেশী লিগে খেলতে পারবে বাংলাদেশি ক্রিকেটারেরা। সে নিয়মে বছরে প্রথমে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ।

ad

পাঠকের মতামত