ক্রিকেটবিশ্বের ৫ সুন্দরী মহিলা উপস্থাপিকা
ক্রিকেট মাঠের খেলা হলেও উপস্থাপক-উপস্থাপিকাদের কল্যাণে এর রোমাঞ্চতা বেড়ে যায় কয়েকগুণ। বলা যায়, খেলাচলাকালীন ক্রিকেটে একই সময় দুটি যুদ্ধ চলে। ব্যাট-বলে যুদ্ধ চালান ক্রিকেটাররা, অন্যদিকে মাইক্রোফোনের সঙ্গে যুদ্ধ চালান উপস্থাপক-উপস্থাপিকারা। মূলত দুই পক্ষই চেস্টা করেন মাঠে উপস্থিত কিংবা টিভি পর্দায় খেলা দেখতে বসা দর্শকদের তাতিয়ে রাখতে।
বিশ্বে ক্রিকেটে ওয়ার্নার-গেইল-লিন কিংবা ডি ককরা জনপ্রিয় হলে উপস্থাপক-উপস্থাপিকাদের মধ্যে জনপ্রিয় কে? সে প্রশ্নে না গিয়ে আজ গোনিউজের পাঠকদের সামনে তুলে ধরছি বিশ্ব ক্রিকেটে পাঁচজন সুন্দরী উপস্থাপিকা সম্পর্কে।
সোনালী নাগরানী
মিস ইন্ডিয়া খ্যাত সোনালি নাগরানী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো মঞ্চে উপস্থাপিকার দায়িত্বে পালন করেছেন। তবে কাইরস ব্রোচার সঙ্গে জনপ্রিয় ইএসপিএনের হয়ে টি-২০ বিশ্বকাপ ও বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে উপস্থাপন করে থাকেন সোনালী।
প্রসঙ্গত, ২০০৪ প্রেমিনা মিস ইন্ডিয়ায় সেরা পাঁচের একজন ছিলেন তিনি।
আর্চনা বিজয়া

অসাধারণ উপস্থাপনের জন্য ক্রিকেটবিশ্বে বেশ জনপ্রিয় আর্চনা বিজয়া। নিউ স্পোর্টসের হয়ে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর আইপিএলের মতো বড় টুর্নামেন্ট কাভারের মধ্যদিয়ে বর্তমান বিশ্বে সেরা উপস্থাপিকার তকমা পেয়েছেন।
কারিশমা কোটাক
ব্রিটিশ ইন্ডিয়ান কারিশমা কোটাক একাধারে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। বিগব্যাশ ৬-এ উপস্থাপনের মধ্যদিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন কারিশমা। এছাড়াও আইপিএল সিজন ৬ এ সহ-উপস্থাপিকার দায়িত্বে ছিলেন তিনি।
কারিশমার বড় ক্যারিশমাটিক দিক হচ্ছে বিশ্বের জনপ্রিয় ও তারকা ক্রিকেটারদের সহজে এবং প্রাণবন্ত উপায়ে ইন্টারভিউ নিতে পারেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটবিশ্বে অনেক ক্রিকেটারের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
বি.দ্র: ‘মি এগেনিস্ট মাইসেলফ’র মতো তার বেশ কিছু মিউজিক ভিডিও রয়েছে তার।
শিবানী দানদেকার:
কারিশমার মতো শিবানীরও অনেক গুণ রয়েছে। তিনি একাধারে গায়িকা-অভিনেত্রী ও উপস্থাপিকা। আইপিএল-সিসিএলের মতো বিশ্বসেরা টুর্নামেন্ট উপস্থাপনের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছেন দানদেকার।
মায়ান্তি:
ভারতের একটি বেসরকারি টিভি স্টেশনের স্পোর্টস জার্নালিস্ট মায়ান্তি ফুটবল-ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত মুখ। বিশেষ করে তার চেহারা ও প্রতিবেদনের স্টাইল বেশ রোমাঞ্চকর। মায়ান্তি ক্যারিয়ার শুরু করেন ফিফা বিশ্বকাপ নিয়ে টিভি উপস্থাপনার মধ্যদিয়ে। এছাড়া ২০১১ ক্রিকেট বিশ্বকাপেও উপস্থাপিকার ভুমিকা ছিলেন তিনি। সবচেয়ে তথ্যবহুল সংবাদ হচ্ছে, তিনি ক্রিকটার স্টুয়ার্ট বিনির স্ত্রী। -তথ্যসূত্র-ক্রিক. ট্যা./ওয়েবসাইট




