210513

গরমে ঠাণ্ডা পানি পান করা, ভালো না খারাপ জেনে নিন

আমরা অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে অফিস কিংবা বাড়িতে ঢুকেই ঠাণ্ডা পানি পান করে থাকি। গরমের মৌসুমে এই ঘটনা প্রতিদিনের নিয়ম। তীব্র গরমের দিনে ফ্রিজের ঠাণ্ডা পানিই যেন স্বস্তির একমাত্র ঔষধ। কিন্তু এই স্বস্তিই আপনার জন্য একদিন মহাকাল হতে পারে। বিপন্ন করে তোলতে পারে জীবনকে।

সময় সংবাদ অনলাইন পাঠকদের জন্য ঠাণ্ডা পানি পানের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরা হলো:

* খাওয়ার পর ঠাণ্ডা পানি পান একেবারেই এড়িয়ে চলা ভালো। কারণ, এতে রেসপিরেটরি ট্র্যাক্টে শ্লেষ্মার অতিরিক্ত আস্তরণ তৈরি হয়। তার থেকে প্রদাহজনিত সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

* ওয়ার্কআউটের পর বরফ-ঠাণ্ডা পানি একেবারেই পান করবেন না। ওয়ার্কআউটের পর দেহের তাপমাত্রা বেড়ে যায়। সে সময় বরফ-ঠাণ্ডা পানি পান করলে তা দেহের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে না। তাতে হজমের গোলমাল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ওয়ার্কআউটের পর বরং সামান্য গরম জল খান।

* খাবারের স্নেহ পদার্থগুলিকে (ফ্যাট) ভেঙে দিতে বাধা দেয় বরফ-ঠাণ্ডা পানি। ফলে, তা জমাট বাঁধিয়ে দেয়। পানি যদি পান করতেই হয় তবে খাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে বা পরে খাওয়া ভালো।

* অতি মাত্রায় ঠাণ্ডা পানীয় রক্তনালীকে সঙ্কুচিত করে দেয়। এমনকি হজমের সময় যে সমস্ত পুষ্টিগুণ আমাদের দেহে শোষিত হয় তাতেও বাধা দেয় তা। এতে হজমে গোলমাল দেখা দেয়।

* অতিরিক্ত ঠাণ্ডা পানি খেলে তা হার্ট রেট কমিয়েও দিতে পারে। বরফ-ঠাণ্ডা পানি খেলে তা দাঁতের ভেগাস নার্ভকে স্টিমুলেট করে। এই ভেগাস নার্ভ আমাদের স্নায়ুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যা হার্ট রেট কমিয়ে দিতে পারে।

ad

পাঠকের মতামত