209534

ভাইরাল দীপিকা-রণবীরের বিয়ের ছবি!

বিরাট-আনুশকার পর বলিউডের সবচেয়ে চর্চিত জুটি হলো দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন রয়েছে। তবে এ তারকা জুটি কবে বিয়ে করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর মধ্যেই সামনে এসেছে দীপিকা-রণবীরের বিয়ের ছবি। প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

প্রশ্ন উঠেছে, তবে কী বিরাট-আনুশকার মতো সত্যিই গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছেন এ তারকা জুটি?
ভারতীয় গণমাধ্যম এবিপিলিভের খবরে বলা হয়েছে, আসলে ব্যাপারটা এমন নয়। দীপিকা-রণবীরের প্রেমের গুঞ্জন আছে ঠিকই, তবে তারা বিয়ে করেননি।

সম্প্রতি দীপিকা ও সোনম কাপুরের বিয়ের পোশাক পরা দুটি ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু রণবীর ও দীপিকার ভক্তরা নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে ওই ছবি ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। আর তাতেই ভাইরাল হয়ে যায় ওই ছবি।

এদিকে টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে দুই পরিবার আলোচনা করছে এবং মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও শুরু করেছে। বিয়ের জন্য রণবীরের মা-বাবা লন্ডন থেকে কেনাকাটা করছেন বলেও খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

ad

পাঠকের মতামত