209410

ভিতরে চলছে পরীক্ষা বাইরে ফাটছে বোমা

পরীক্ষাকেন্দ্রের সীমানার মধ্যে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ভিতরে চলছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বিস্ফোরণের আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই আবার হঠাৎ বিস্ফোরণ হয় স্কুলের বাথরুম।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে ৫০টি চকলেট বোমা উদ্ধার করেছে। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া লতিবপুর হাইস্কুলে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, ভেতরে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে পরিক্ষার্থীরা। আর বাইরে অধীর অপেক্ষায় অভিভাবকরা। হঠাৎ বিকট শব্দ শুনতে পান অভিভাবকরা। প্রথম বিস্ফোরণটি ঘটে কেন্দ্রের বাইরে। বুঝে ওঠার আগেই ফের বিস্ফোরণ। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় শুরু হয় হুড়োহুড়ি।

এরপরই বোমা ফাটার শব্দ স্কুলের ভেতর। স্কুলের বাথরুমের দিক থেকেই ভেসে আসে শব্দ। আতঙ্ক ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যেও। নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। খবর যায় উলুবেড়িয়া থানায়। পুলিশ গিয়ে এলাকা থেকে ৫০টিরও বেশি চকোলেট বোমা উদ্ধার করে।

ad

পাঠকের মতামত