204461

সিলেট থেকে হামলাকারী ফয়জুলের বাবা-মা আটক

নিউজ ডেস্ক : বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবক ফয়জুল ইসলামের বাবা ও মাকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জালালাবাদ থানার এএসআই প্রত্যুষ কুমার বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ইসলামের বাবা হাফেজ আতিকুর রহমান ওরফে কুরশ এবং মা মিনারা বেগমকে আটক করে জালালাবাদ থানায় আনা হয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।

এর আগে শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অধ্যাপক ড. জাফর ইকবালের মাথার পেছনে ছুরিকাঘাত করেন ফয়জুল ইসলাম নামের এক যুবক। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ এ ঘটনায় দায়ের মামলায় ফয়জুলকে গ্রেফতার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। অপরদিকে, জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ad

পাঠকের মতামত