204458

অস্ত্রোপচারের পর জানা গেল ভুল রোগী ছিল!

ডেস্ক রিপোর্ট : রোগী দীর্ঘদিন ধরেই মাথার ব্যাথায় ভুগছিলেন। ফলে চিকিৎসার জন্য যান হাসপাতালে। ডাক্তার পরীক্ষা করে দেখেন মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় রোগীর এমন অবস্থা। যার চিকিৎসা অস্ত্রোপচার ছাড়া সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই ডাক্তারদের ছুরির নিচে যাওয়ার সিদ্ধান্ত নেন রোগী।

নির্ধারিত তারিখে চিকিৎসকেরা রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচারও শুরু করেন। কিন্তু খুলির ভেতর তন্ন তন্ন করে খুঁজেও জমাট বাঁধা রক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবাক সবাই যখন বিষয়টিকে চিকিৎসা শাস্ত্রের বিস্ময় বলবেন কিনা ভাবছেন, তখন নজর যায় রোগীর হাতের ট্যাগের দিকে।

এরপর হাতের ট্যাগ দেখে বুঝতে আর বাকি থাকে না যে, ভুল করে অন্য রোগীর অস্ত্রোপচার শুরু করেছেন তারা। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে অপারেশন শেষ করে রোগীর ক্ষত সেলাই করে ওয়ার্ডে ফেরত পাঠানো হয়।

বিচিত্র এই ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোরি’তে। তবে শেষ রক্ষা হয়নি! শহরের কেনিয়াট্টা ন্যাশনাল হাসপাতালে ঘটা ওই ঘটনা জানাজানি হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এরই মধ্যে ৪ জনকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অস্ত্রোপচারে থাকা অ্যানেস্থেসিস্ট, নিউরোসার্জেন, দুই ওয়ার্ড নার্স।

অবশ্য ভুল করে অস্ত্রোপচারের পরও সেই রোগী বিপদমুক্ত আছেন। আর যে রোগীর মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচার করতে গিয়ে এই বিপত্তি, সে নাকি এমনিতেই সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসার এমন হাল জানার পর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ নাকি দিয়েছেন হাসপাতালের সিইও। পরিবর্তন

ad

পাঠকের মতামত