200402

কবি সাইমনের সাথে অপুর প্রেম শুরু ২০ এপ্রিল

বিনোদন ডেস্ক: শারীরিক অবস্থার কথা চিন্তা করে চিকিৎসকদের পরামর্শে রফিক শিকদারের নির্মিতব্য ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে তাই অভিনয় না করার সিদ্ধান্ত নেন পরীমণি। পরীর ছেড়ে দেয়া ছবিতে যোগ দিলেন অপু বিশ্বাস।

ছবিতে জুটি হয়েছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক । ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা রফিক সিকদার।

ছবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমএলএ’র মেয়ের চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে। কবি সাইমনের সঙ্গে এমএলএ’র মেয়ে অপুর প্রেমকাহিনির জমজমাট গল্প নিয়েই ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিটি।

বাংলাদেশের একজন কবির সঙ্গে কলকাতার এক তরুণীর প্রেমের গল্প নিয়ে এই ছবির কাহিনি। আগামী ২০ এপ্রিল থেকে কলকাতায় শুরু হবে ছবিটির প্রথম লটের শুটিং। ছবিতে সাইমন-অপু ছাড়াও অভিনয় করবেন তাসকিন রহমান। এছাড়াও দুই বাংলার জনপ্রিয় তারকারা অভিনয় করবেন বলে জানান নির্মাতা।

ad

পাঠকের মতামত