যে ছবি গুলো শাকিবকে আরও উচ্চতায় নিবে
বিনোদন ডেস্ক: ২০০৬ সাল থেকে ঢালিউডে শাকিবের একচ্ছত্র আধিপত্য চললেও সাম্প্রতিক সময়ে শাকিবকে নিজে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তিনি দাপিয়ে বেড়াচ্ছেন দুই বাংলায়।
সংসারের ঝঞ্ঝাট এড়িয়ে শাকিব এখন আর কোনো দিকে না তাকিয়ে শুধুই কাজের পেছনে ছুটছেন। ঘুরে বেড়াচ্ছেন দেশ থেকে বিদেশ একের পর এক ছবির কাজ নিয়ে।
দেখে নেয়া যাক শাকিবের আসন্ন ছবির তালিকা।
‘সুপার হিরো’
শাকিব-বুবলী জুটির নতুন ছবির নাম ‘সুপার হিরো’ ছবিটি নির্মিত হচ্ছে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। ছবির শুটিং চলছে অস্ট্রেলিয়ায়। নির্মাণ করছেন আশিকুর রহমান।
‘চালবাজ’
চালবাজ নির্মাণ করেছে এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জী। তার সঙ্গে আছেন অনন্য মামুন। লন্ডন, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের মনোরম লোকেশনে শুট করা হয়েছে। চালবাজে রয়েছে শাকিবের সঙ্গে শুভশ্রীর মতো নন্দিত নায়িকা।
‘নোলক’
শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ সিনেমার কাজ প্রায় শেষ। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। ছবিটিতে শাকিব-ববি ছাড়াও আরও দেখা যাবে ওমর সানী-মৌসুমীকে।
‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’
শাকিব-বুবলী অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি এই ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে। এখন সেন্সরের অপেক্ষায় রয়েছে।
‘প্রিয়তমা’
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে তৈরি করা হবে। ছবির কাজ এখনো শুরু হয়নি। এতে শাকিবের নায়িকা থাকছেন বুবলী।
‘মাস্ক’
বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার সায়ন্তিকা ও নুসরাত।




