অবিশ্বাস্য ১০ মানুষ যারা প্রমাণ করেছে কোনকিছুই অসম্ভব নয়!
মানুষ সৃষ্টির সেরা জীব যার প্রমাণ যুগ যুগ ধরেই দিয়ে আসছে। আজ যেটা মনে হয় অসম্ভব, কাল সেটাকেই সম্ভব করে দেখাচ্ছে মানুষ। আজকের আয়োজনে থাকলো এমন ১০ জন ব্যাক্তির কথা যারা প্রমাণ করেছেন, অসম্ভব বলে কিছুই নেই। যারা হতে পারে আমাদের জন্য অনুপ্রেরণা। চলুন দেখে আসা যাক-
১। পা হারানোর পরও প্যারা-অলিম্পিকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন জোসঃ মাত্র ১০ বছর বয়সে বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে পা হারান জোস। ১৩ বছর বয়সে তিনি আরোগ্য লাভ করেন, তার ৩ বছর পর তিনি স্কি প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। দীর্ঘ ৬ বছর পরিশ্রমের পর তিনি আমেরিকার প্যারা-অলিম্পিকের স্কি প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। তাছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পীকার হিসেবেও কাজ করেন।

২। জর্জ ড্যান্টজিগ দুর্ঘটনাবসত একটি গণিত সমস্যার সমাধান করেনঃ যখন জর্জ ড্যান্টিজিগ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির ডক্টরেট প্রার্থী ছিলেন, তখন তিনি তার পরিসংখ্যান ক্লাসে দেরীতে আসেন তিনি ব্ল্যাকবোর্ডে পরিসংখ্যানগত দুটি তত্ত্ব দেখতে পান এবং হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে মনে করে লিখে নিয়ে যান। যা ছিলো অসমাধানযোগ্য! তিনি এটি সামাধান করে ফেলেন। যা পরবর্তিতে গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়!

৩। মস্তিষ্কে আঘাতের পরেও গণিতে জিনিয়াস হয়ে ওঠেছিলেন Jason Padgett- তিনি একবার তার মস্তিষ্কে গুরুতর আঘাত পান। আঘাতের আগে, তিনি আসবাবপত্র সেলসম্যান ছিলেন; আঘাত পরে, তিনি জটিল গাণিতিক বস্তু এবং পদার্থবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধারণা ভিজ্যুয়ালাইজ করার ক্ষমতা অর্জন করেন। বিজ্ঞানীদের মতে, জেসন বিরল সাভেন্ট সিন্ড্রোমের একটি উদাহরণ, যার ফলে সাধারণ মানুষ গুরুতর রোগ বা আঘাত পরে অস্বাভাবিক ক্ষমতা লাভ করে।

৪। রেনল্ড মেসারঃ অতিরিক্ত অক্সিজেন ছাড়াই এভারেস্টে উঠা প্রথম ব্যাক্তি।

৫। Jure Robic- ৩০০০ মাইল বাইক রেসে ৫ বারের চ্যাম্পিয়ন।

৬। Chul Soon- ২০ বছর বয়সে তার ওজন ছিল মাত্র ২০ কেজি। কঠোর পরিশ্রম ও সাধনার ফলে তিনি নিজেকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। বর্তমানে তাকে “এশিয়ান আর্নল্ড” বলে ডাকা হয়।

৭। র্যান্ডি গার্ডনারঃ ১৯৬৪ সালে ১৭ বছর বয়সী র্যান্ডি গার্ডনার বিজ্ঞান মেলা প্রজেক্টের জন্য ১১ দিন ২৫ মিনিট না ঘুমিয়ে ছিলেন এই সময় তার শারীরিক ক্ষমতার পর্যবেক্ষণ করা হয়েছিল। পরীক্ষার চূড়ান্ত দিনে, গার্ডনার এমনকি একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন, তার কথাবার্তার ১১ দিন না ঘুমানোর প্রভাব দেখা যায়নি।

৮। ডঃ কাতসিয়োলিসঃ যার আইকিউ ১৯৮, যা বিশ্বের সর্বোচ্চ।

৯। Concetta Antico- সাধারণ মানুষের চেয়ে ১০০ গুণ বেশি রঙ দেখেন।

১০। হার্বার্ট নিশিচঃ ২৫৩ মিটার গভীরতায় ডুব দেওয়া প্রথম মানুষ। ছোটবেলায় যিনি পানিতে নামতেই ভয় পেতেন!
সূত্রঃ ব্রাইট সাইড।




