মাহফিলে এসে ৭ বছরের শিশু থানা হেফাজতে
নিউজ ডেস্ক।।
বরগুনার বামনায় বাবার সঙ্গে দরবার শরিফের মাহফিলে এসে সাত বছরের এক শিশু থানা হেফাজতে রয়েছে। শিশুটি তার বাবার নাম জাহাঙ্গীর ছাড়া আর কিছুই বলতে পারছে না। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা থানা হেফাজতে দেন।
শুক্রবার বামনা উপজেলার চলাভাঙ্গা এলাকা থেকে হাসান (৭) নামের শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি জানায়, সে তার বাবার সঙ্গে চলাভাঙ্গা দরবার শরিফে মাহফিলে এসেছে। তবে বাড়ির নাম ঠিকানা কিছুই সে বলতে পারছে না।
বামনা থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, শিশুটি থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের লোকজন খোঁজার চেষ্টা চলছে। উৎস: যুগান্তর।




