199757

খেলছেন না তামিম, চার অভিষিক্তকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ দেখুন (সরাসরি)

ওয়ানডে ও টেস্ট টানা দুইটি সিরিজে হার। ঘরের মাঠে কোণঠাসা অবস্থায় টাইগাররা। হারানো আত্মবিশ্বাস ফেরাতে টি-টুয়েন্টি সিরিজে তাই ভালো কিছু করতেই হবে বাংলাদেশকে। আত্মবিশ্বাসে টইটুম্বুর শ্রীলঙ্কার বিপক্ষে কাজটা একটু কঠিনই। দারুণ ছন্দের পাশাপাশি মোমেন্টামটাও সফরকারীদের পক্ষেই। কিন্তু টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। কঠিন এ চ্যালেঞ্জে নামার আগে অবশ্য ভাগ্যকে পাশেই পেয়েছে বাংলাদেশ। টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ব্যাটিং।

এ ম্যাচের মধ্যদিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে চার তরুণের। এর আগে ২০১৬ সালের ২০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় চার বাংলাদেশী তরুণের। টি-টুয়েন্টি সংস্করণে অভিষেকের পর বাংলাদেশ দলে এক সঙ্গে এতো খেলোয়াড়ের সেটাই ছিল সর্বোচ্চ অভিষেক। সে রেকর্ড না ভাঙলেও বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে আবারো অভিষেক হচ্ছে চার নতুন মুখের। অল রাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও আফিরুল হক, স্পিনার নাজমুল ইসলাম অপুর সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান প্রথমবারের মতো পেতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার স্বাদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

ad

পাঠকের মতামত